বিনোদন


চার দশকের অভিনয়জীবনে প্রথম একক অভিনয়, কারণ জানালেন চিত্রলেখা গুহ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার

চার দশকের অভিনয়জীবনে প্রথম একক অভিনয়, কারণ জানালেন চিত্রলেখা গুহ

মঞ্চে অভিনয়জীবন শুরু করেছিলেন ১৯৮৬ সালে। এরপর কেটে গেছে প্রায় ৪০ বছর। এই দীর্ঘ সময়ে নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত কাজ করলেও এবারই প্রথমবার একক অভিনয়ে মঞ্চে উঠছেন গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। ‘সমতল’ থিয়েটারের নতুন প্রযোজনা লুৎফার প্রদীপ নাটকে একমাত্র অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে তাঁকে।

 

শুক্রবার সকালে এক সাক্ষাৎকারে চিত্রলেখা গুহ জানান, প্রথমবার একক অভিনয় নিয়ে মঞ্চে ওঠার বিষয়টি যেমন আনন্দের, তেমনি ভেতরে কিছুটা দুশ্চিন্তাও কাজ করছে। তিনি বলেন, প্রায় আট মাস আগে নাটকটির পরিকল্পনা শুরু হয়। এর মধ্যে কয়েক মাস দেশের বাইরে ছিলেন তিনি। দেশে ফিরে টানা তিন মাসের বেশি সময় ধরে মহড়া ও প্রস্তুতির মধ্য দিয়ে নিজেকে একক অভিনয়ের জন্য তৈরি করেছেন।

 

চার দশকের অভিনয়জীবনে এতদিন একক অভিনয়ে না আসার কারণ প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, একক অভিনয়ের জন্য ভালো চিত্রনাট্যের পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা ও সাহস প্রয়োজন। বিষয়টি অনেকের কাছেই চ্যালেঞ্জিং। এতদিন হয়তো নিজের ভেতরে সেই সাহসটা আনতে পারিনি। তবে উত্তম গুহসহ কয়েকজন কাছের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় এবার সাহস করে সামনে এসেছি।

 

চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ১৯৮৬ সালে অঙ্গন থিয়েটারের প্রযোজনা অভ্যন্তরীণ খেলাধুলা নাটকের মাধ্যমে মঞ্চে যাত্রা শুরু করেন চিত্রলেখা গুহ। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মিলন চৌধুরী। এরপর তিনি থিয়েটার আর্ট ইউনিটের সাতঘাটের কানাকড়ি, কিং লেয়ার, রূপবান এবং নাট্যজনের তেভাগার পালা, অলীক বাবুসহ বহু উল্লেখযোগ্য প্রযোজনায় অভিনয় করেছেন।

 

লুৎফার প্রদীপ নাটকটি রচনা করেছেন তানভীর মোকাম্মেল এবং নির্দেশনায় রয়েছেন সগীর মোস্তফা। উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যজন ফেরদৌসী মজুমদার।

 

নাটকটি প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, এটি একজন দৃঢ়চেতা নারীর গল্প যে ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। একই সঙ্গে এটি একটি মানবিক নাটক, যেখানে ইতিহাসের ছোঁয়াও রয়েছে। এমন একটি নাটকের অংশ হতে পেরে তিনি দারুণ রোমাঞ্চিত।

 

আগামীকাল শনিবার ঢাকার বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। একই দিনে দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা ও রাত আটটায়। এর মধ্য দিয়ে দেশের মঞ্চে যুক্ত হচ্ছে আরও একটি একক অভিনয়নির্ভর নাটক।


সম্পর্কিত

গুহঅভিনেত্রী

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...

স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।