বিনোদন
প্রেমের প্রস্তাব দেওয়ায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
.webp)
অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী
মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী পর্দায় পরিচিত শান্ত ও লাবণ্যময়ী রূপে। তবে বাস্তব জীবনের এক স্কুলজীবনের স্মৃতি শেয়ার করে সম্প্রতি ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।
দেশ টিভির একটি টক শোতে অংশ নিয়ে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের জবাবে তার প্রতিক্রিয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। অনুষ্ঠানে তিনি বলেন, প্রেমের প্রস্তাব দেওয়ার ধরন নয়, বরং প্রস্তাব দেওয়া বিষয়টিই তাকে তখন এতটাই অস্বস্তিতে ফেলেছিল যে তিনি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ওই তরুণকে মারধর করেন।
ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক বিস্ময় প্রকাশ করলে ঐশী ব্যাখ্যা করেন, সে সময় তিনি মানসিকভাবে অনেক অপরিপক্ব ছিলেন। বয়স ও পরিস্থিতির কারণে বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার তখন ছিল না বলেই এমন আচরণ করেছিলেন বলে স্বীকার করেন তিনি।
স্মৃতিচারণের একপর্যায়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে সেই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চান। ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আমি দুঃখিত। এখন তাকে উদ্দেশ্য করেই বলছি আই অ্যাম সরি।
অনুষ্ঠানে পুরো সময়জুড়েই ঐশীকে হাসিখুশি ও স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা যায়। স্কুল জীবনের এই মজার হলেও কিছুটা তেতো অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সময়ের সঙ্গে মানুষ বদলায় এবং জীবন থেকে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমানে ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী ঐশী নিয়মিত সিনেমা ও অন্যান্য কাজ নিয়ে ছোট ও বড় পর্দায় সক্রিয় রয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির, অতঃপর...
স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহি। পরে শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন আদালত।

কারিনার জন্য আসছে এয়ার অ্যাম্বুল্যান্স, নেওয়া হবে ভারতে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে। তার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার বিকেলেই তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তার বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ।

সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সেলিনা জেটলির
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি বৈবাহিক জীবনের টানাপোড়েন ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন থাকার অভিজ্ঞতা নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন। মাতৃ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্বামী পিটার হাগ–এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন।

মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।







