জাতীয় প্রেসক্লাব-এ অনুষ্ঠিত ‘শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
মুফতি আব্দুল হামিদ গওহারীমাওলানা মুহাম্মাদ তানবীরুল ইসলামমুফতি হিফজুর রহমান।
হাফেজ মাহমুদুল হক হাফেজ্জীমুফতি খোরশেদ আলমমুফতি ইব্রাহিম খলিল কাওসারীআবির মুহাম্মদ রওশনআইয়ুব হাসান-কে।
কাউন্সিলের আলোচনা সভায় বক্তারা বলেন, কওমি মাদরাসা দেশের সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক শিক্ষার সঙ্গে এর সমন্বয় প্রয়োজন বলে তারা মত দেন।
বক্তারা আরও বলেন, কওমি মাদরাসা শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি একটি মানবিক সহায়তা কাঠামো হিসেবেও কাজ করছে। তবুও এই খাত এখনো পর্যাপ্ত রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা থেকে বঞ্চিত।
তাদের মতে, ঐতিহ্য বজায় রেখে আধুনিকায়নের মাধ্যমে কওমি শিক্ষাকে আরও যুগোপযোগী ও বিশ্বমানের করে তোলা সম্ভব। এজন্য সমন্বিত উদ্যোগ এবং নীতিনির্ধারকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তারা।










