শিক্ষা


খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানুয়ারিতে শুরু ভর্তি কার্যক্রম


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানুয়ারিতে শুরু ভর্তি কার্যক্রম

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

 

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (apply.ku.ac.bd)–এ নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির জন্য অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

 

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল আগামী ৮ জানুয়ারি ২০২৬ প্রকাশ করা হবে। এরপর মেধা তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত।

 

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানরা নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

 

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন ১৯ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


সম্পর্কিত

খুলনা বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষা

জনপ্রিয়


শিক্ষা থেকে আরও পড়ুন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

বিয়ে ইসলামে শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি পবিত্র বন্ধন, দায়িত্ব এবং ইবাদত। বর্তমান সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজে নানা আলোচনা, বিতর্ক ও ভুল ধারণা রয়েছে। বিশেষ করে একটি প্রশ্ন বারবার সামনে আসে— প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা কি ইসলামে জায়েজ?

বিএমএর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি গওহারী ও সম্পাদক তানবীরুল ইসলাম

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কাউন্সিলে ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব-এ অনুষ্ঠিত ‘শিক্ষা সংস্কার ও মানবতার কল্যাণে কওমি মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

বার কাউন্সিল পরীক্ষায় সাফল্য: নজরুল, কুবি ও মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ১৫৯ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মোট ১৫৯ জন শিক্ষার্থী আইন পেশায় প্রবেশের যোগ্যতা অর্জন করেছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে এ সাফল্য আনন্দের সৃষ্টি করেছে।