অর্থনীতি


ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: নিশ্চিত করলেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: নিশ্চিত করলেন বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান সংঘাতের কারণে পণ্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও সরকারের প্রধান অগ্রাধিকার হলো এই সময়ে কোনো পণ্যের দাম না বাড়ানো। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর দাম পরিবর্তন সরাসরি ভোক্তাদের ওপর প্রভাব ফেলে। তাই সরকার নিয়মিতভাবে বাজার পরিস্থিতি, সরবরাহ ও আমদানি পর্যবেক্ষণ করছে। তবে বর্তমান পর্যালোচনায় দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

 

বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠায়।

 

তবে বিষয়টি পর্যালোচনা শেষে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) যৌথভাবে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এদিকে, বৈঠকে মুনাফা সমন্বয়ের লক্ষ্যে তেল সরবরাহকারীদের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।


সম্পর্কিত

অর্থনীতিবাণিজ্যমন্ত্রী

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

বাড়তি ৫ হাজার কোটি টাকা আদায়ে সম্পদ কর ফের চালুর পরিকল্পনা সরকারের

আগামী জাতীয় বাজেটে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান সম্পদ সারচার্জ ব্যবস্থা বাতিল করে সরাসরি নিট সম্পদের ওপর কর আরোপের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর দিতে হবে না যেসব মোটরসাইকেলে

মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে এর বেশি সিসির মোটরসাইকেলের জন্য ধাপে ধাপে কর নির্ধারণ করা হতে পারে।

আজকের স্বর্ণের দাম: ১২ মে ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

ব্যাংক লুটেরাদের জন্য খাতের দরজা চিরতরে বন্ধ: গভর্নর

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করা ব্যক্তি বা গোষ্ঠী ভবিষ্যতে আর কখনও ব্যাংক পরিচালনা বা মালিকানায় যুক্ত হতে পারবে না।