অপরাধ


মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৫ জানুয়ারি ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন, সোমবার

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরি, ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা লুট

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্রটি দোকানের তালা ভেঙে সিন্দুকসহ বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

 

সোমবার (৫ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক মাসুদ রানা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। সোমবার সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখেন কেচি গেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান দোকান সম্পূর্ণ তছনছ করা এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা উধাও।

 

মাসুদ রানার দাবি, দোকানে তার নিজের ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধক রাখা আরও ২০ ভরি স্বর্ণ ছিল। পাশাপাশি প্রায় ৬০০ ভরি রুপা, স্বর্ণ কেনাবেচার গুরুত্বপূর্ণ রশিদ এবং নগদ চার লাখ টাকাও চুরি হয়েছে। তার হিসাবে, খোয়া যাওয়া ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।

 

ঘটনাটি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, চুরির খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

এদিকে দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে প্রবেশ করে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে কিছুক্ষণ ভেতরে অবস্থান করে। পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 

সম্পর্কিত

অপরাধচুরি

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।