অপরাধ


ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: যুবলীগ ও মৎস্যজীবী লীগের তিন নেতা গ্রেফতার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: যুবলীগ ও মৎস্যজীবী লীগের তিন নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ফেজ-২ এর আওতায় যুবলীগ ও মৎস্যজীবী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মো. শাহে আলম (৩৭), রমান মাঝি (৪৭) ও খোকন মাঝি (৪৭)। এর মধ্যে মো. শাহে আলম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, রমান মাঝি ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং খোকন মাঝি ৭ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মনপুরা থানার মামলা নম্বর-১ (তারিখ: ০৬/০৩/২০২৪, জিআর-১৬/২৪) এর আলোকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের পর সোমবার পুলিশের ওপর হামলার একটি মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তিনজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।’

 

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত

গ্রেফতারযুবলীগ

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

মাজারে পুলিশের অভিযান, পাওয়া গেলো গোপন সুড়ঙ্গ ও ২ কেজি গাঁজা

টঙ্গীর মাজার বস্তিতে ভোরবেলা চালানো পুলিশের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুড়ঙ্গপথ, তালাবদ্ধ কক্ষ এবং বিলাসবহুল ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত মাদক কারবার এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, গাঁজা-ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা, ট্যাবলেট ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে ২০২৬) জেলার দৌলতপুর ও ইবি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে গত দুই দিনে তালিকাভুক্তসহ মোট ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।