অপরাধ


জুলাই হত্যাযজ্ঞ মামলা: ঠিকানায় গিয়েও মেলেনি কাদেরসহ যুবলীগ–ছাত্রলীগের শীর্ষ সাত নেতার হদিস


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার

জুলাই হত্যাযজ্ঞ মামলা: ঠিকানায় গিয়েও মেলেনি কাদেরসহ যুবলীগ–ছাত্রলীগের শীর্ষ সাত নেতার হদিস

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তাদের কাউকেই পাওয়া যায়নি বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-২–এ এ তথ্য উপস্থাপন করা হয়। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম। প্যানেলের অপর সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

 

শুনানিতে প্রসিকিউটর সহিদুল ইসলাম জানান, মামলার সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। নির্ধারিত ঠিকানাগুলোতে গিয়ে আসামিদের হদিস মেলেনি। এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তার না হওয়ার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেছে, একজনের প্রতিবেদন এখনো আসেনি। সব প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানিয়েছেন।

 

এই মামলার অন্য আসামিরা হলেন েআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

 

Related posts here

 

এর আগে গত ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এই সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই দিন সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—নির্দেশ প্রদান, প্ররোচনা এবং উসকানি। পাশাপাশি অন্য আসামিদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট দায়ের কথা তুলে ধরা হয়।

 

অভিযোগ আমলে নেওয়ার আবেদন ও সংশ্লিষ্ট আইনি বিধান পাঠের পর ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।


সম্পর্কিত

জুলাইছাত্রলীগযুবলীগকাদের

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।