অপরাধ


দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ মার্চ ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন, রবিবার

দুই কৃষকের এক একর জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা
আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শনিবার ( ৯ মার্চ) রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপার গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে আব্দুল মালেকও মৃত ছাবের আলীর ছেলে আজাহার আলী। জানা গেছে ওই দুই কৃষক ৫০ শতাংশ করে এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেন। চিচিঙ্গা চাষে প্রতিজন কৃষকের ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা। 

ইতিমধ্যেই চিচিঙ্গা উৎপাদন শুরু হয়েছে। এঅবস্থায় কেবা কারা  শনিবার রাতে ওই দুই কৃষকের চিচিঙ্গা বাগানের পুরো গাছগুলো উপড়ে ফেলে।  ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও  ধামশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রোববার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে যান। এ সময় উপস্থিত সকলকে বলতে শোনা গেছে  গাছের সাথে এ কেমন শত্রুতা। ওই দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত  উপড়ে ফেলায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুইটি। দুই কৃষক পরিবারের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলো চিচিঙ্গা ক্ষেত।  

সম্পর্কিত

কৃষি সংবাদ

জনপ্রিয়


অপরাধ থেকে আরও পড়ুন

কমিশন ছাড়া নড়ত না ফাইল, সওজ প্রকৌশলীর সিন্ডিকেটে জিম্মি পুরো ঠিকাদার মহল

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, কমিশন বাণিজ্য, শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। দুদকের অনুসন্ধান চললেও এখনো তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমিরাতপ্রবাসীদের ঠকিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ চক্র সক্রিয়

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, প্রকৃত শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ তৈরি করা হতো।

সিঙ্গাপুর-দুবাইয়ে কোটি কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, জহিরুল-মাঝহারুলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এবং তার ভাই মাঝহারুল ইসলাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থার কোনো অনুমোদন ছাড়াই সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক কোম্পানি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ কিংবা আয় সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক বা জাতীয় রাজস্ব বোর্ডের নথিতে নেই, যা দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাত্তরের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত স্মার্ট টেকনোলজিসের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঘাতকের পরিচয় ও হত্যার কারণ নিয়ে যা জানা গেল

ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকায় একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৪৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের আট বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। হামলায় গুরুতর আহত হয়েছেন দম্পতির ২০ বছর বয়সী ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।