ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর ২০২৬ আসরে প্রথমবার নিলামের মাধ্যমে দলে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বার্মিংহ্যাম ফিনিক্স তাকে দলে নেওয়ায় তিনি এই প্রতিযোগিতার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস রচনা করলেন।

মুস্তাফিজের পাশাপাশি আরেক বাংলাদেশি রিশাদ হোসেন ছিলেন নিলামে, তবে তিনি কোনো দল পাননি। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

বার্মিংহ্যাম ফিনিক্সে মুস্তাফিজের সতীর্থ হিসেবে খেলবেন কিছু বড় নামের ক্রিকেটার। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করা ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলদলটির সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—৩ লাখ ৪০ হাজার পাউন্ডে। এছাড়া দলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন ইংল্যান্ডের লেগস্পিন অলরাউন্ডার রেহান আহমেদ (২.৫ লাখ পাউন্ড), দক্ষিণ আফ্রিকার ব্যাটার দোনোভান পেরেইরা (২.১০ লাখ), অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার মিচেল ওয়েন (১.৩০ লাখ), পাকিস্তানি স্পিনার উসমান তারিক (১.৪০ লাখ) এবং পেসার সাকিব মাহমুদ (১.৫০ লাখ)।

citytouch 728-X-90

মুস্তাফিজ ফেসবুকে লিখেছেন, দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

২০২৬ সালের আসরের খেলাগুলো শুরু হবে ২১ জুলাই থেকে এবং শেষ হবে ৬ আগস্ট।

বার্মিংহ্যাম ফিনিক্স স্কোয়াড (মূল খেলোয়াড় ও নিলাম মূল্য)

জ্যাকব বেথেল – ৩ লাখ ৪০ হাজার পাউন্ড। রেহান আহমেদ – ২.৫ লাখ পাউন্ড। দোনোভান পেরেইরা – ২.১০ লাখ পাউন্ড। মিচেল ওয়েন – ১.৩০ লাখ পাউন্ড। সাকিব মাহমুদ – ১.৫০ লাখ পাউন্ড। উসমান তারিক – ১.৪০ লাখ পাউন্ড। জো ক্লার্ক – ৮৫ হাজার পাউন্ড। উল স্মিদ – ৫৫ হাজার পাউন্ড।জর্ডান থম্পসন – ৬০ হাজার পাউন্ড।স্কট কুরি – ২.১০ লাখ পাউন্ড।লরি ইভানস – ৮৫ হাজার পাউন্ড। ক্রিস উড – ৭০ হাজার পাউন্ড। ইথান ব্রুকস – ৭০ হাজার পাউন্ড। মুস্তাফিজুর রহমান – ১ লাখ পাউন্ড