ক্রিকেট


ভারতকে হারিয়ে কি প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার

ভারতকে হারিয়ে কি প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?

আরও একবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছবি: এসিসির ফেসবুক পেজ


গতবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। যাদের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল, সেই পাকিস্তানকে এবার সেমিফাইনালে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এখন প্রশ্ন এবার কি শিরোপার খরা কাটবে?

 

শিরোপা জিততে হলে আজ ফাইনালে হারাতে হবে শক্তিশালী ভারতীয় নারী ‘এ’ দলকে। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। শেষ চারে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন বৃন্দা দিনেশ। টুর্নামেন্টে ১৫২ রান নিয়ে তিনি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। দলের হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন রাধা যাদব।

 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ফাহিমা খাতুন (৮৯ রান) এবং সর্বোচ্চ উইকেট শিকারি সানজিদা আক্তার মেঘলা (৭ উইকেট)। ফলে ফাইনালে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরাটা দিতে হবে বাংলাদেশকে।

 

ব্যাংককের তার্দথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলগত প্রচেষ্টাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ফাইনালের আগে সানজিদা আক্তার মেঘলা বলেন, আমরা গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছি এবং সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছি। দল হিসেবে পারফর্ম করেই এত দূর এসেছি। ফাইনালে ভারতের বিপক্ষে দল হিসেবেই খেলতে চাই।

 

তিনি আরও বলেন, দল হিসেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে পারফর্ম করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার কি শেষ হাসি হাসবে বাংলাদেশ? মাঠের লড়াইই দেবে তার উত্তর।


সম্পর্কিত

ক্রিকেটবাংলাদেশ নারী দল

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা

দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।