ক্রিকেট
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু কাল

ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করা অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া তিন দলের চার-ছক্কার খেলা উপভোগ করবেন দর্শকরা। আর এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
স্বনামধন্য এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশসেরা ও জনপ্রিয় একাধিক ব্র্যান্ড—লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।
এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও ক্রিকেটারদের পারফরম্যান্স ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো আয়োজন দর্শকদের মধ্যে বিপুল উৎসবের আমেজ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছাবে।
‘অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে।
লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ গড়ে ভাগ করলে প্রতিজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা, আর সব মিলিয়ে একজন ক্রিকেটারের মোট আয় হতে পারে কমপক্ষে ৭ লাখ টাকা।
সূচি অনুযায়ী, প্রথম দিনে ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
ক্রিকেট থেকে আরও পড়ুন
পাকিস্তান সিরিজে নেই সাকিব, জাতীয় দলে ফিরবেন কবে?
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনায় সরগরম ক্রিকেট অঙ্গন। ঘরের মাঠে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই সাকিবের নাম।

ক্রিকেটারদের নয়, নির্বাচকদের বেশি জবাবদিহির আওতায় আনা উচিত: আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরোপিত জরিমানার বিষয়টি দেশটির ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির মন্তব্য করেছেন, খেলোয়াড়দের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত।

বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা
টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হবে বলে জানা গেছে।

ভারতকে হারিয়ে কি প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
গতবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। যাদের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল, সেই পাকিস্তানকে এবার সেমিফাইনালে হারিয়ে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। এখন প্রশ্ন এবার কি শিরোপার খরা কাটবে?
.jpg)

.jpg)






