ক্রিকেট
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তির করলো আইসিসি
.jpg)
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে। শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল তালিকায় এই পরিবর্তন আনা হয়েছে।
আইসিসি সূত্র জানিয়েছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ আলোচনা ও অপেক্ষার পর বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। র্যাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সহযোগী দেশগুলোর মধ্যে স্কটল্যান্ডই ছিল পরবর্তী যোগ্য দল। ফলে বিশ্বকাপের শূন্যস্থান পূরণে তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।
যদিও ক্রিকেট স্কটল্যান্ডের (সিএস) পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছিল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির সদর দপ্তর দুবাই ও স্কটল্যান্ডের এডিনবার্গের মধ্যে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে।
এদিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে লিখিতভাবে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে কি না, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও বাস্তবতায় বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না এটি কার্যত নিশ্চিত হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সিদ্ধান্তের বিষয়ে বিসিবি এবং সরকারের উচ্চপর্যায়ে একাধিক বৈঠক ও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি তা গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর সেই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়ল টুর্নামেন্টের দল তালিকায়, যেখানে নতুন করে জায়গা পেল স্কটল্যান্ড।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট
সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা
দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।









