ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
.webp)
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি এখনও বহাল আছে। এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ নাকচ করে আইসিসি সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত আইসিসি ন্যায়সংগত সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনায় নেবে।
বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি এবং সরকারের সিদ্ধান্তের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে জানানো হয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়; বরং ক্রিকেটারদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়টি সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনো টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে অনড়। “আমরা চাই বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক। এ দাবির পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে,” বলেন বিসিবি সভাপতি।
উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল বাংলাদেশ। আইসিসির ভোটাভুটিতে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ হওয়ার পর শেষ পর্যন্ত সরকার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে পৌঁছায়।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট
সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা
দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা
বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।









