ক্রিকেট


ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে বিপিএল


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:১৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ক্রিকেটাররা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হবে বিপিএল

ক্রিকেটারদের চলমান আন্দোলনের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে।

 

বিপিএল স্থগিতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক। তিনি জানান, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

 

এর আগে বিসিবির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখার লক্ষ্যে এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

একই সঙ্গে বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় পরিস্থিতিতে ক্রিকেটাররা পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে বিসিবি।

 

এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ আজ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলের ক্রিকেটার মাঠে নামেননি। পরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সেখানে দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন ক্রিকেটারদের প্রতিনিধিরা।


সম্পর্কিত

ক্রিকেটবিপিএল

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

জাতীয় ক্রিকেটারদের উপস্থিতিতে সোনারগাঁও ইউনিভার্সিটিতে জমজমাট প্লেয়ার্স ড্রাফট

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘সইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

‘চাঁপাই এক্সপ্রেস’ নাহিদ রানা: গতি, আগ্রাসন আর সম্ভাবনায় মুগ্ধ সাবেকরা

দ্রুতগতির আগুনঝরা বোলিং—যে বল ব্যাটারের ডান-বাঁ পাশ ঘেঁষে বাতাস চিরে বেরিয়ে যায়, তাতে যেন থাকে বারুদমাখা উত্তাপ। আর স্টাম্প লক্ষ্য করে ছোড়া ইয়র্কার ডেলিভারিগুলো হয়ে ওঠে ভয়ংকর সুন্দর। এমন পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা।

মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম, লিটনের নেতৃত্বে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ সাইফ হাসান-কে।

সাবেক অধিনায়কদের সম্মাননা: ‘ক্যাপ্টেনস কার্ড’ পেলেন যারা, থাকছে বিশেষ সুবিধা

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ প্রিভিলেজ কার্ড প্রদান করা হয়েছে জাতীয় দলের সাবেক পুরুষ ও নারী অধিনায়কদের।