আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে রোববার (৪ জানুয়ারি) এক ই-মেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বিসিবি।

বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন—এমন আশঙ্কা প্রকাশ করে বিসিবি জানায়, এ অবস্থায় ভারতে গিয়ে খেলা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ই-মেইলে বিসিবি আরও জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ দেশে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করা হয়েছে। বিষয়টি আইসিসি কীভাবে বিবেচনা করে, সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

citytouch 728-X-90

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য শিগগিরই জানানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে..