সারাদেশ


লাগেজ ছাড়াই সৈয়দপুরে পৌঁছালেন যাত্রীরা: এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে ১০–১২ জনের মালামাল না আসার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন, বুধবার

লাগেজ ছাড়াই সৈয়দপুরে পৌঁছালেন যাত্রীরা: এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে ১০–১২ জনের মালামাল না আসার অভিযোগ

ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে আসা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ১০ থেকে ১২ জন যাত্রী তাঁদের লাগেজ পাননি বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। এরপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মালামাল না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ভুক্তভোগীরা।

 

মনসুর আলী নামে এক যাত্রী জানান, তাঁর বাড়ি সৈয়দপুরে। সকালে সিঙ্গাপুর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে এয়ার অ্যাস্ট্রার অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে আসেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছে দেখেন, তাঁর লাগেজ আসেনি।

 

আক্ষেপ করে তিনি বলেন, “বিদেশ থেকে কষ্ট করে ফিরেছি। কিন্তু নিজের দেশের এয়ারলাইন্সের এই অবস্থা! এটাই কি রেমিট্যান্স যোদ্ধার প্রাপ্য?”

 

মনসুর আলীর মতো একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মোবাশ্বেরা নামের আরেক নারীসহ আরও কয়েকজন যাত্রী। দীর্ঘ ভ্রমণের পর প্রয়োজনীয় মালামাল ও ব্যক্তিগত জিনিসপত্র না পেয়ে তাঁরা ভোগান্তিতে পড়েন।

 

এ বিষয়ে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেছে। এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক বা ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে লাগেজগুলো নির্ধারিত সময়ে ফ্লাইটে তোলা সম্ভব হয়নি। তবে সন্ধ্যার পরবর্তী ফ্লাইটে বাকি থাকা লাগেজগুলো ঢাকা থেকে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

 

এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ।

 
 

সম্পর্কিত

সারাদেশফ্লাইট

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা

কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।