সারাদেশ
নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া শহরে পুলিশ-ডিবি-র্যাবের যৌথ চেকপোস্ট জোরদার

ছবি: দূরবিন নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া শহরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, ডিবি ও র্যাবের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে একযোগে এসব চেকপোস্ট বসানো হয়। এ সময় নগরীর প্রধান সড়ক ও প্রবেশমুখ দিয়ে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়।
যৌথ চেকপোস্ট চলাকালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া ছয়টি মোটরসাইকেল প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আটক করা হয়। আটক যানবাহনগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নির্বাচনের সময় অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে নির্বাচন সামনে রেখে শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশীষ রায় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই তাদের মূল লক্ষ্য। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ডিবি ও র্যাবের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।








