সারাদেশ
কুড়িগ্রামে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও আল ইমরান

তীব্র শীত উপেক্ষা করে গভীর রাতে কুড়িগ্রামের রাজারহাটে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দুস্থ, ছিন্নমূল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাতের আঁধারে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ইউএনও আল ইমরান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান নিজ হাতে শীতবস্ত্র পৌঁছে দেন। এ সময় তারা শীতের কষ্টে থাকা মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ইউএনও আল ইমরান বলেন, শীতের রাতে অসহায় মানুষের কষ্ট লাঘব করা শুধুই অফিসিয়াল দায়িত্ব নয়, মানবিক দায়িত্বও। একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
স্থানীয়দের মতে, রাতের অন্ধকারে এমন সহানুভূতিশীল উদ্যোগ সমাজে আশা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






