ক্যাম্পাস


জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা

ছবি: দূরবিন নিউজ


দীর্ঘ ১৭বছরের শেখ হাসিনা সরকার পতনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীমা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আয়োজনে অংশগ্রহণ করে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক শামীমা সুলতানা বলেন, দল-মত নির্বিশেষে, সবারই অংশগ্রহণে আমি চেয়েছি যে, আজকে যে আমাদের গণতান্ত্রিক যাত্রাটা শুরু হয়েছে রাষ্ট্রের, সেই রাষ্ট্রের যেন আমরা সবাই অংশীজন হতে পারি এবং আমরা যেন একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশাতেই আমার এই ডাক দেওয়া যে, সবাইকে একত্রিত করা। 

 

এখানে দল-মত নির্বিশেষে এবং বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছেন, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যিনি রাষ্ট্রনায়ক হতে চাচ্ছেন, তার প্রতি যে আমাদের অনুরোধটা থাকবে, এই দেশটা যেন আমাদের সবার হয়ে ওঠে। আমরা যে বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম, এই দেশটাতে সকল ধরনের নারী-পুরুষ, সকল ধরনের বৈষম্য দূর হোক, সেজন্যই আসলে আমরা এই প্রথমেই, আমরা এরকম করে দল-মত নির্বিশেষে, হিন্দু-মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই জাতীয় সংগীত দিয়েছি। আমার দেশটা ভালো থাকুক, সেটাই আমাদের একমাত্র ইচ্ছা।

 

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় বাংলাদেশের গণতন্ত্রের দুঃসময়ে অথবা অন্য কোনো সংকট তৈরি হলে শিক্ষক-শিক্ষার্থীরা সবার আগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন। এটা সবাই জানে। আজকে নতুন সরকার শপথ গ্রহণ করছে। নতুন সূর্য উঠেছে। আমি শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ১৯৭১-এ যারা রক্ত দিয়ে যুদ্ধ করে আমাদেরকে এই দেশ উপহার দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ২০২৪-এ যারা এই অসুস্থ স্বাধীন বাংলাদেশকে আবার সুস্থতার পথে ধাবিত করার জন্য প্রাণ দিয়েছে, এখনো পঙ্গু হয়ে হাসপাতালে জীবনের সাথে যুদ্ধ করছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 

 

নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, আমরা যে প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমাদের জাতীয় সংগীতের মাধ্যমে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলাম, আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আবার জাতীয় সংগীতের আয়োজন করে, আমাদের অঙ্গীকার রক্ষা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আমরা জানি, আমাদের জেনজি যে রক্ত দিয়ে পরিবর্তনের এই সুযোগটি এনে দিয়েছে, আমাদের অভিভাবকেরা সেই সুযোগটি কাজে লাগাবে। আর সেই অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করার জন্যই জাতীয় সংগীতের আজকের আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 

 

আয়োজনটিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রক্টর একেএম রাশিদুল আলম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন্যান্য ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

 

  • ইফফাত রাইসা নূহা

সম্পর্কিত

জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।