ক্যাম্পাস


ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী


নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মোঃ ইকবাল হোসেন

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার

ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী

ছবি: দূরবিন নিউজ


সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াতের ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকট এসব কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না। তাঁদের অনেকেরই এটি জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছেলেদের দুটি ও মেয়েদের দুটি আবাসিক হলসহ মোট চারটি হলে বর্তমানে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। এ ছাড়া বিভিন্ন মেসেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী রয়েছেন। স্বল্প ছুটি ও যাতায়াত-সংকটের কারণে তাঁরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

 

শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই–তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও পটুয়াখালীর মতো দূরবর্তী জেলায় স্বল্প সময়ে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য। ফলে সময় ও অর্থ দুই দিক বিবেচনায় অনেকে বাড়ি যেতে পারেননি।

 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদ জাহান নিলয় বলেন, প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলেও বাসা দূরে হওয়ায় যেতে পারছি না। নির্বাচনী ছুটিতে যানবাহন সীমিত, যাত্রী বেশি হওয়ায় ভাড়াও তিন–চারগুণ বেড়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে না পারাটা কষ্টদায়ক।

 

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রিমা রহমান বলেন, আমার বাড়ি বরগুনা, প্রায় ৩৫১ কিলোমিটার দূরে। ছুটি শেষের পরদিনই সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দীর্ঘ ভ্রমণ করলে প্রস্তুতি ব্যাহত হতো। তাই ভোট দিতে যাওয়া সম্ভব হয়নি।

 

ফোকলোর বিভাগের খুলনার এক শিক্ষার্থী জানান, ট্রেনের টিকিট না পাওয়ায় বাড়ি যেতে পারেননি। তিনি বলেন, ছুটির কয়েকদিন পরেই আবার ঈদের ছুটি, তারপর মিড পরীক্ষা। এখন বাসে গেলে অতিরিক্ত ভাড়া লাগছে। কয়েক দিনের জন্য এত টাকা খরচ করা সম্ভব না।

 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসকেরাতুন নূর বর্না বলেন, হাতে মাত্র চার দিনের ছুটি ছিল, যা যাতায়াতেই প্রায় শেষ হয়ে যেত। ভ্রমণব্যয়ও বেশি। সামনে ঈদের ছুটি আছে—সব দিক বিবেচনায় বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ভোট দিতে না পারার আক্ষেপ থেকেই গেল।

 

শিক্ষার্থীরা মনে করছেন, জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় বিবেচনায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত ছুটি ও পরীক্ষার সময়সূচি সমন্বয় করা হলে অনেক শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতেন।


সম্পর্কিত

নজরুল বিশ্ববিদ্যালয়ভোটনির্বাচন

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।