ক্যাম্পাস


মাভাবিপ্রবিতে সাংবাদিকের মানিব্যাগ আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার

মাভাবিপ্রবিতে সাংবাদিকের মানিব্যাগ আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ছবি: সংগৃহীত


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক সাংবাদিকের পড়ে যাওয়া মানিব্যাগ কুড়িয়ে নিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনার প্রমাণ পাওয়ার পর দুই দিন পর মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন অভিযুক্ত নেতা।

 

অভিযুক্তের নাম মো. আখিল আহমেদ। তিনি মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী।

 

ভুক্তভোগী ও ক্যাম্পাস সাংবাদিক সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি (শনিবার) ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুজন চন্দ্র দাশ জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে যান। এ সময় অসাবধানতাবশত তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায়। খাবার শেষে বিষয়টি টের পেয়ে তিনি মানিব্যাগটি খুঁজতে শুরু করেন এবং সেখানে উপস্থিত ছাত্রদল নেতা আখিল আহমেদসহ কয়েকজনকে জিজ্ঞাসা করেন। তবে আখিল আহমেদ তখন মানিব্যাগটি পাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

 

পরবর্তীতে মানিব্যাগটির কোনো সন্ধান না পেয়ে ২৭ জানুয়ারি (সোমবার) হল কর্তৃপক্ষের সহযোগিতায় ডাইনিং এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, সাংবাদিক সুজন চন্দ্র দাশের মানিব্যাগটি মেঝেতে পড়ে যাওয়ার পর মো. আখিল আহমেদ সেটি কুড়িয়ে নিয়ে নিজের পকেটে রাখছেন।

 

সিসিটিভি ফুটেজের প্রমাণ সামনে আসার পর বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি হলে অভিযুক্ত ছাত্রদল নেতা মানিব্যাগটি ফেরত দিতে বাধ্য হন।

 

এ বিষয়ে জানতে চাইলে মো. আখিল আহমেদ বলেন, “আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। পরে ভাইকে আর দেইনি, একদিন পরে দিয়েছি।” তবে ঘটনার সময় কেন তিনি মানিব্যাগটি পাওয়ার কথা অস্বীকার করেছিলেন এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দেননি তিনি।

 

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা একটি ছাত্রসংগঠনের নেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এতে ছাত্ররাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন তারা।


সম্পর্কিত

মাভাবিপ্রবিছাত্রদল

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।