ক্যাম্পাস


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথমবার পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথমবার পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তির জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

 

সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯১তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একে কুবির গবেষণা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

বিভাগভিত্তিক সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিভাগে ৪ জন, বাংলা বিভাগে ৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও অর্থনীতি বিভাগে ২ জন করে এবং রসায়ন ও ফার্মেসি বিভাগে ১ জন করে শিক্ষার্থী রয়েছেন।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পিএইচডিতে আগ্রহী শিক্ষার্থীরা প্রথমে নিজ নিজ বিভাগে আবেদন করেন। বিভাগীয় কমিটি ও নির্বাহী কমিটি যৌথভাবে আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীদের জন্য সুপারভাইজার মনোনীত করে। এই প্রক্রিয়া শেষে মোট ১৩ জন শিক্ষার্থীকে পিএইচডি প্রোগ্রামের জন্য সুপারিশ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে পিএইচডি কার্যক্রম শুরু করতে পারবেন সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

 
 

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়পিএইচডি

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।