ক্যাম্পাস


মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার

মাভাবিপ্রবিতে ১১ জানুয়ারি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে আগামী রবিবার (১১ জানুয়ারি) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে মাভাবিপ্রবি ক্যাম্পাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরে রাজনৈতিক ও সাংগঠনিক সফর শুরু করছেন। এই সফরসূচির অংশ হিসেবে তিনি উত্তরবঙ্গের মোট ৯টি জেলা পরিদর্শন করবেন। এর মধ্যে ১১ জানুয়ারি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজারে জিয়ারত করার পাশাপাশি একই দিনে সিরাজগঞ্জ ও বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

পরবর্তী দিনগুলোতে ১২ জানুয়ারি তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সফর শেষে ১৩ জানুয়ারি রাতে রংপুরে অবস্থান করে ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার।

 

দলীয় সূত্র আরও জানায়, সফরকালে তারেক রহমান মাওলানা ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে।

 

মাভাবিপ্রবি ক্যাম্পাসে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচি সফল করতে প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সম্পর্কিত

মাভাবিপ্রবিমাওলানা ভাসানীতারেক রহমান

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।