ক্যাম্পাস


কুবিতে পরীক্ষায় অসদুপায়: ১২ শিক্ষার্থী বহিষ্কার, আরও দুজনের বিরুদ্ধে একাডেমিক শাস্তি


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার

কুবিতে পরীক্ষায় অসদুপায়: ১২ শিক্ষার্থী বহিষ্কার, আরও দুজনের বিরুদ্ধে একাডেমিক শাস্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মাত্রার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি একজন শিক্ষার্থীকে একটি কোর্স পুনরায় সম্পন্ন করতে এবং আরেকজন শিক্ষার্থীর ইন্টার্নশিপ রিপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। বিষয়টি সোমবার (৫ জানুয়ারি) নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার হলে অনৈতিক উপায় অবলম্বন, মোবাইল ডিভাইস ব্যবহার এবং চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২–২৩ শিক্ষাবর্ষের এ. জেড. এম. ওমর ফারুক ও মো. শাহরিয়ার আহমেদ, স্নাতকোত্তর ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিরিন আক্তার মারিয়া এবং স্নাতক ২০২১–২২ শিক্ষাবর্ষের নাঈম খান ও সাব্বির আহাম্মেদ শিমুল।


এ ছাড়া আইসিটি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের আব্দুল মোস্তফা মো. মহিউদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. সাঈদ আহমেদ রিফাত, অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (পুনঃভর্তি ২০২৪–২৫) ইসরাত জাহান মুনিবা, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মো. হিজবুল্লাহ আরেফীন তাজবী ও মো. হাসমত আলী এবং ইংরেজি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের সেলিম আহমেদ শিমুল ও ২০২২–২৩ শিক্ষাবর্ষের সোমাইয়া ফাতেমাকে বহিষ্কার করা হয়েছে।

 

অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে গণিত বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইখতার জাহান ইথিলাকে ‘কম্পিউটার ফান্ডামেন্টালস’ কোর্সটি পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপক চন্দ্র দেবের ইন্টার্নশিপ রিপোর্ট জাল প্রমাণিত হওয়ায় তার ইন্টার্নশিপ ও সংশ্লিষ্ট কোর্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ইন্টার্নশিপ সুপারভাইজারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর নিয়মিত ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


সম্পর্কিত

কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।