ক্যাম্পাস
ডিএমপি–প্রশাসনের কড়া নিরাপত্তায় ৬ জানুয়ারি জকসু নির্বাচন, ভোটার ছাড়া ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ

আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন ঘিরে কোনো ধরনের আইনশৃঙ্খলা ঝুঁকি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম জরুরি সিন্ডিকেট সভায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, নির্বাচন আয়োজনে কোনো আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের দিন শুধুমাত্র বৈধ ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভোটার ব্যতীত অন্য কোনো শিক্ষার্থী বা বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি নির্বাচন কমিশনের লিখিত অনুমোদন ছাড়া কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না।
জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন জানান, আগের অভিজ্ঞতা ও ৩০ ডিসেম্বরের প্রস্তুতিগত দুর্বলতা পর্যালোচনা করে সেগুলো দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশন ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, নির্বাচনের দিন প্রধান ফটক দিয়ে কেবল ভোটারদের প্রবেশ নিশ্চিত করা হবে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও মডেল নির্বাচন উপহার দিতে চাই। এ লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা পাচ্ছি।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানান, নির্ধারিত সময়েই জকসু নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সব আনুষঙ্গিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর জকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। প্রথমে ২৭ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারিত হলেও বিশেষ পরিস্থিতিতে তা স্থগিত হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন করে ৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঘোষণা করে।
সম্পর্কিত
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন
অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।









