ক্যাম্পাস


বুটেক্সের প্রথম সমাবর্তনে একই পরিবারের চার সদস্য গ্র্যাজুয়েট


ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার

বুটেক্সের প্রথম সমাবর্তনে একই পরিবারের চার সদস্য গ্র্যাজুয়েট

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইতিহাসের প্রথম সমাবর্তনে অংশ নিয়ে ব্যতিক্রমী নজির গড়েছেন একই পরিবারের চার সদস্য। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. জাকারিয়া আলম ঝিকু এই সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করেছেন। তাঁর সঙ্গে একই মঞ্চে ডিগ্রি নিয়েছেন তাঁর স্ত্রী, বোন ও ভগ্নিপতিও।

 

মো. জাকারিয়া আলম ঝিকু ছাড়াও একই সমাবর্তনে ডিগ্রি অর্জন করেছেন তাঁর ছোট বোন ফারিয়া নাদির যুমার, স্ত্রী নুসরাত জাহান এবং ভগ্নিপতি ফাহাদ বিন ইউসুফ। তাঁরা তিনজনই বুটেক্স অধিভুক্ত নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী।

 

শনিবার (২৭ ডিসেম্বর) বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই সমাবর্তনে বুটেক্স ও অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের মোট ৪ হাজার ১২৬ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংগাই ওয়াং। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

 

বর্তমানে মো. জাকারিয়া আলম ঝিকু চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। তিনি বলেন, বুটেক্স আমার কাছে শুধুই একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আমার আবেগের জায়গা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে আমি মন থেকে ধারণ করি এবং দেশ ও জাতির জন্য নিজের শ্রম ও মেধা দিয়ে যতটুকু পারি অবদান রাখতে চাই।

 

তিনি আরও জানান, কাকতালীয়ভাবে তিনি নিজেও একসময় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন, যেখানে বর্তমানে তাঁর স্ত্রী শিক্ষকতা করছেন। তিনি বলেন, জীবনে কখনো ভাবিনি এমন একটি কাকতালীয় ঘটনা ঘটবে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমাদের পরিবারের সবাইকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দিয়েছেন এবং গ্র্যাজুয়েট হিসেবে কবুল করেছেন। এটি সম্ভব হয়েছে আমাদের বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার কারণে।

 

বুটেক্সের প্রথম সমাবর্তনে একই পরিবারের চারজনের একসঙ্গে ডিগ্রি অর্জনের এই ঘটনা সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝেও বাড়তি আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।


সম্পর্কিত

বুটেক্সেসমাবর্তনবিশ্ববিদ্যালয়

জনপ্রিয়


ক্যাম্পাস থেকে আরও পড়ুন

ঢাবি শিক্ষিকা শেহরীন মোনামির পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর পদত্যাগসহ ৯ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা।

অভিযোগের মুখে খুবির বিজয়-২৪ হলের প্রভোস্টকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনিয়ম ও স্বেচ্ছাচরিতার অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘বিজয়-২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক সাঈদা রেহেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।