বাংলাদেশ


এক মাসে ভিভোসহ ৩ স্মার্টফোন বিস্ফোরণ, এক জনের মৃত্যু; আতঙ্কে ব্যবহারকারীরা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার

এক মাসে ভিভোসহ ৩ স্মার্টফোন বিস্ফোরণ, এক জনের মৃত্যু; আতঙ্কে ব্যবহারকারীরা

দেশে বিভিন্ন স্থানে একের পর এক ভিভোর স্মার্টফোন বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। চলতি জুন মাসে আশুলিয়া-টঙ্গী-কুষ্টিয়ায় ভিভোসহ তিনটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এবং কয়েকজন আহত হয়েছে।

 

ধারাবাহিক এসব ঘটনায় স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ জুন সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা VIVO Y12 মডেলের মোবাইল ফোন বিস্ফোরিত হয়।

 

আমিরুল জানান, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় হঠাৎ পকেটে থাকা ফোনটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। গত ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় VIVO Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়।

 

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন আমার শাশুড়ি। হঠাৎ অনুভব করেন তার ব্যবহৃত ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ফোনটি হাতে নেন।

 

তিনি আরও জানান, VIVO Y20 ফোনটি হাতে নেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি থেকে অনেক ধোঁয়া বের হতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ফোনটি বারান্দায় ফেলে দেয়া হয়। অল্প সময়ের মধ্যেই ফোনটি বিস্ফোরিত হয়।

 

পরিবারের দাবি, ফোনটি যদি ঘরের ভেতরে বা বিছানায় থাকত, তাহলে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা ছিল। গত ১৪ জুন আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান (৪৪)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামের বাসিন্দা এবং তিনি আশুলিয়ায় স্টক লটের ব্যবসা করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। তখন ভুক্তভোগীর চিৎকার শুনে রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণের ফলে ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে যায়।

 

স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ (IQOO) মডেলের একটি স্মার্টফোনের প্যাকেট এবং মোবাইল ও চার্জারের পোড়া অংশ পাওয়া যায়।


ভিভো মোবাইল বিস্ফোরণের ঘটনায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন ব্যাখ্যা প্রদান করেনি।


সম্পর্কিত

স্মার্টফোনভিভো

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।