বাংলাদেশ


ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৪ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন, সোমবার

ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার ভোলা সদর উপজেলা-এ এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ইংরেজি পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।

 

সোমবার (৪ মে) সকালে সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়বা জাহান চৈতি (১৬) শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ভোলা কোর্ট পুলিশের কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকির-এর মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলা

 

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে প্রত্যাশিত ফল না হওয়ায় চৈতি কয়েক দিন ধরে উদ্বিগ্ন ছিলেন। সোমবার সকালে পরিবারের অন্য সদস্যরা ব্যস্ত থাকাকালে তিনি নিজ কক্ষে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

বিকেলে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, পরীক্ষার ফল যাই হোক, শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়া উচিত নয়- এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা জরুরি।

 
 

সম্পর্কিত

পরীক্ষাএসএসসিআত্মহত্যা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।