বাংলাদেশ


সিসিটিভি ফুটেজে ট্রাফিক মামলা: প্রতারণা থেকে সতর্ক করল ডিএমপি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন, রবিবার

সিসিটিভি ফুটেজে ট্রাফিক মামলা: প্রতারণা থেকে সতর্ক করল ডিএমপি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসিটিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ ব্যবহার করে মামলা দেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ধরনের মামলার নামে কোনো অসাধু চক্র অর্থ দাবি করলে তা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

রোববার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, সিসিটিভি ফুটেজভিত্তিক ট্রাফিক মামলার নামে কোনো ব্যক্তি বা চক্র আর্থিক লেনদেন দাবি করলে নগরবাসীকে তা থেকে বিরত থাকতে হবে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরের সড়কে নিবন্ধনহীন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধ শনাক্ত করে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার’-এর মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে।

 

নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে ট্রাফিক বিভাগে হাজির হতে বলা হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে সড়ক পরিবহন আইন ২০১৯ অনুযায়ী। নির্ধারিত সময়ে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়।

 

ডিএমপি আরও জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সিস্টেম ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

 

সংস্থাটি নগরবাসীকে কোনো ধরনের প্রতারণামূলক ফোন বা আর্থিক দাবির বিষয়ে সতর্ক থাকতে এবং এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে।

 

সম্পর্কিত

ডিএমপিট্রাফিক মামলাপ্রতারণাএআই

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।