বাংলাদেশ


বিশ্ব নৃত্য দিবসে সুনামগঞ্জে বর্ণিল নৃত্য উৎসব


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার

বিশ্ব নৃত্য দিবসে সুনামগঞ্জে বর্ণিল নৃত্য উৎসব

ছবি: সংগৃহীত


বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বর্ণিল নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ২৭টি সাংস্কৃতিক সংগঠন ৩১টি নৃত্য পরিবেশন করে। বৈরি আবহাওয়ার মধ্যেও শিল্পী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর হয়ে ওঠে।

 

বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। তিনি বলেন, প্রকৃতির প্রতিটি উপাদানই নিজস্ব ছন্দে স্পন্দিত। মহাবিশ্বের প্রতিটি কণা ও সত্তা নিজস্ব কম্পনে চলমান, আর নৃত্য সেই চিরন্তন স্পন্দনের শিল্পিত প্রকাশ। মানুষের আবেগ, অনুভূতি ও সৃজনশীলতা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে নৃত্যের গুরুত্ব রয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি বলেন, লেখার আবিষ্কারের আগেই মানুষ নৃত্যের মাধ্যমে প্রেম, বেদনা, ইতিহাস ও ঐতিহ্য প্রকাশ করত। ভাটি অঞ্চলের লোকনৃত্যের ঐতিহ্য সমৃদ্ধ এবং এটি সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব রাখে।

 

নৃত্যশিল্পী শ্রাবন্তী পুরকায়স্থ এবং জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সর্বাধিকারী অয়নের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। তিনি বলেন, বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে প্রতিবছরই বিশেষ আয়োজন করা হয়। এবারের আয়োজনে ২৭টি সংগঠন অংশ নেয় এবং ৩১টি পরিবেশনা উপস্থাপন করা হয়। বৈরি আবহাওয়ার কারণে শোভাযাত্রা করা সম্ভব হয়নি, তবে মিলনায়তনেই উৎসবটি সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

 

সংগীতশিল্পী সোহেল রানা বলেন, এই আয়োজন সত্যিকারের একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২১ জুন বিশ্ব সংগীত দিবস আরও বড় পরিসরে উদযাপন করা হবে।

 

উৎসবে অংশ নেয় নৃত্যভূমি হবিগঞ্জ, লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, নৃত্যাঙ্গণ সুনামগঞ্জ, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, সুনামগঞ্জ নৃত্যভূমি, দিরাই নৃত্যাঙ্গণ, অনির্বাণ নৃত্য নিকেতন, কাঞ্চনশিখা একাডেমি, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমি, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ কালচারাল ফোরাম, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, নৃত্যম নৃত্যালয়, একতা নাট্য সংস্থা, অঞ্জলী নৃত্য নিকেতন, নৃত্যকলি, নটরাজ নৃত্যালোক, কলি ধামাইল দল, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, লোকনৃত্য একাডেমি, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ।


সম্পর্কিত

বিশ্ব নৃত্য দিবসসুনামগঞ্জনৃত্য

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।