বাংলাদেশ
বাঁধ ভেঙে জিনারিয়া হাওরে পানি ঢুকছে, সুনামগঞ্জে বোরো ফসল তলিয়ে কৃষকদের ক্ষতি

ছবি: দূরবীন নিউজ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জিনারিয়া হাওরে বাঁধ ভেঙে বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে অর্ধশতাধিক কৃষকের বছরের পরিশ্রম ও স্বপ্ন হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চামরদানী ইউনিয়নের বোলাই নদীর তীরবর্তী মুখশেদপুর এলাকায় বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকেরা হাওরে চাষাবাদের জন্য অস্থায়ীভাবে বসবাস করেন। জীবিকার প্রয়োজনে তারা পরিবার নিয়ে ছয় মাসের জন্য এখানে থাকেন এবং ধান চাষ করেন। অনেকের সন্তানদের শিক্ষাজীবনও এ সময় ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার সকালে টানা বৃষ্টি ও ঢলের চাপে বোলাই নদীর পাশের একটি খালের বাঁধ ভেঙে যায়। ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকে জিনারিয়া হাওরের বিস্তীর্ণ ফসলি জমি দ্রুত তলিয়ে যায়। এতে জিরাতি কৃষকেরা দিশেহারা হয়ে পড়েন।
কৃষকেরা জানান, তারা ধারদেনা করে জমি চাষ করেছেন এবং ধান পাকলেও সময়মতো কাটতে পারেননি। হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় সব পানির নিচে চলে গেছে।
মুখশেদপুরের কৃষক বক্ত সরকার বলেন, দীর্ঘ সময় কষ্ট করে চাষাবাদ করেও এখন ফসল হারিয়ে তারা বিপর্যস্ত অবস্থায় আছেন।
আরেক কৃষক নিকেশ সরকার জানান, তার প্রায় ২০ কাটা জমির ধান পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে সামনে কীভাবে চলবেন, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, জিনারিয়া হাওরের ২৬ হেক্টর জমির মধ্যে আগেই কিছু অংশ জলাবদ্ধ ছিল। বাঁধ ভাঙার পর আরও প্রায় ৩ হেক্টর জমি নতুন করে পানির নিচে চলে গেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







