বাংলাদেশ
ভোলায় গ্যাসভিত্তিক কেন্দ্র থাকলেও বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

ছবি: সংগৃহীত
প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ উপকূলীয় জেলা ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। ফলে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে গড়ে চার থেকে পাঁচ ঘণ্টাও টানা বিদ্যুৎ পাওয়া যায় না। অনেক এলাকায় ঘণ্টায় ১০ থেকে ১৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে, যা দৈনন্দিন জীবনযাত্রাকে অস্থির করে তুলেছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা। অভিভাবকদের ভাষ্য, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, গত এক মাস ধরে জেলার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় ভ্যাপসা গরমের সঙ্গে বিদ্যুৎ সংকট মিলিয়ে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে।
ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের ঘন ঘন বিচ্ছিন্নতায় ফ্রিজে রাখা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানাগুলোর উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে, ফলে লোকসান বাড়ছে।
শ্রমজীবী মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও একই সংকটে পড়েছেন। নিয়মিত বিদ্যুৎ না থাকায় তাদের আয়-রোজগার কমে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভোলায় উৎপাদিত বিদ্যুৎ দেশের অন্য জেলায় সরবরাহ করা হলেও স্থানীয় গ্রাহকেরা তার সুফল পাচ্ছেন না।
তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।
ভোলা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মাহমুদুল হাসান বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।”
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ জানান, জেলায় ছয়টি উপজেলায় পাঁচ লাখের বেশি গ্রাহক বিদ্যুতের ওপর নির্ভরশীল। কিন্তু জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা। তাদের মতে, স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও এমন সংকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর টেকসই সমাধান জরুরি।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







