বাংলাদেশ


স্ত্রী বিএনপির এমপি মনোনীত হলেও অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার

স্ত্রী বিএনপির এমপি মনোনীত হলেও অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান

স্ত্রী ফাহমিদা হকের সঙ্গে জিল্লুর রহমান । ছবি: সংগৃহীত


সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় ফাহমিদা হকের নাম ঘোষণার পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টক শো উপস্থাপক ও বিশ্লেষক জিল্লুর রহমান। তিনি বলেছেন, স্ত্রীর নতুন রাজনৈতিক দায়িত্ব তার পেশাগত অবস্থানে কোনো প্রভাব ফেলবে না।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন নয়; দীর্ঘদিন ধরেই তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংশ্লিষ্ট আলোচনায় সক্রিয় রয়েছেন। এসব অভিজ্ঞতার ধারাবাহিকতায়ই তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

 

ফাহমিদা হকের যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পৃক্ততা এবং লেখালেখির মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়েই তার রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছে।

 

নিজের পেশাগত অবস্থান সম্পর্কে তিনি বলেন, একজন সাংবাদিক, কলামিস্ট, টক শো উপস্থাপক এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার দীর্ঘদিনের স্বাধীন পেশাগত পথচলা রয়েছে, যা ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে। তিনি জানান, পেশাগত দায়িত্ব ও নিরপেক্ষতা বজায় রেখেই তিনি কাজ চালিয়ে যাবেন।

 

জিল্লুর রহমান আরও বলেন, একই পরিবারের সদস্য হলেও ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করা গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক বিষয়। তবে পেশাগত সততা ও স্বাধীনতা বজায় রাখা জরুরি।

 

তিনি ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, তিনি সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবেন।


সম্পর্কিত

বাংলাদেশবিএনপিএমপি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।