বাংলাদেশ


বিয়ের আসরেই স্বামীকে তালাক, কয়েক ঘণ্টার ব্যবধানে প্রেমিককে বিয়ে


বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার

বিয়ের আসরেই স্বামীকে তালাক, কয়েক ঘণ্টার ব্যবধানে প্রেমিককে বিয়ে

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রেমিককে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরিবার-পরিজনের উপস্থিতিতে প্রবাসী এক যুবকের সঙ্গে কলেজছাত্রী বন্যা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। কাবিননামা অনুযায়ী ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয় এবং বরযাত্রীদের আপ্যায়নও শেষ হয়।

 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কিছুক্ষণ পর মাসুদ নামে এক যুবক সেখানে এসে দাবি করেন, বন্যার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি মোবাইল ফোনে তাদের একসঙ্গে তোলা কিছু ছবি দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কনের পক্ষের লোকজন তাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

ঘটনার পর নববধূ বন্যা আক্তার জানান, তিনি তার প্রেমিক মাসুদের সঙ্গে সংসার করতে চান। পরে উভয় পরিবারের আলোচনার মাধ্যমে প্রথম স্বামীর সঙ্গে তালাকের বিষয়টি মীমাংসা করা হয়।

 

রাত সাড়ে তিনটার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে মাসুদের সঙ্গে বন্যার নতুন করে বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।

 

এ বিষয়ে বন্যা আক্তার বলেন, পরিবারের চাপে তিনি আগে প্রবাসী যুবককে বিয়ে করতে রাজি হয়েছিলেন, তবে দীর্ঘদিনের সম্পর্কের কারণে শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই জীবনযাপনের সিদ্ধান্ত নেন।


সম্পর্কিত

বিয়েপ্রেমিকস্বামী

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।