বাংলাদেশ


নেত্রকোনায় ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবকের এক মাসের কারাদণ্ড


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন, বুধবার

নেত্রকোনায় ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবকের এক মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত


নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।

 

বুধবার বিকাল ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে তারা স্কুল-কলেজের ছাত্রীদের উদ্দেশ্যে টিটকারিমূলক মন্তব্য করে হয়রানি করছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

 

পরে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


সম্পর্কিত

বাংলাদেশমোহনগঞ্জ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।