বাংলাদেশ
কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন, স্বচ্ছ নিয়োগের দাবি

ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে নিয়োগের পাঁয়তারা চলছে। তারা এ ধরনের প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত ও নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা মাদ্রাসার জরাজীর্ণ ভবন সংস্কার এবং শিক্ষার পরিবেশ উন্নয়নেরও দাবি তোলেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল ও সাইফুল হকসহ অন্যান্যরা।
স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, “মাদ্রাসার অধ্যক্ষ দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকলেও প্রতিষ্ঠানের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। আমরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন চাই।”
আরেক বাসিন্দা শরিফুল ইসলাম অভিযোগ করেন, আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। “টাকার বিনিময়ে কোনো নিয়োগ আমরা মেনে নেব না। স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।
মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম জানান, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় না এবং শিক্ষার পরিবেশ সন্তোষজনক নয়।
এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







