বাংলাদেশ


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন, বুধবার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

ছবি: দূরবীন নিউজ


ভোলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মো. শেখ ফরিদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

 

আটক শেখ ফরিদ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর এলাকার বাসিন্দা।

 

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নজরদারি আরও জোরদার করা হবে।


সম্পর্কিত

বাংলাদেশভোলামাদক ব্যবসায়ী

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।