বাংলাদেশ


হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের বিক্রেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার

হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের বিক্রেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার ব্যক্তি মো. মাজেদুল হক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে জানান, ঘটনার রহস্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই রিমান্ড আবেদন করা হয়েছে।

 

সিআইডি সূত্রে জানা যায়, গ্রেপ্তার হেলাল চট্টগ্রামের একটি অস্ত্রের দোকানের মালিক। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা রিমান্ড আবেদন করেন।

 

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, হাদি হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, উদ্ধারকৃত অস্ত্র থেকেই ঘটনাস্থলে পাওয়া গুলি ছোড়া হয়েছিল।

 

তদন্তে আরও জানা যায়, অস্ত্রটির সিরিয়াল নম্বর শনাক্ত করে এর উৎস অনুসন্ধান করা হয়। ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে পিস্তলটি দেশে আসে এবং পরবর্তীতে বিভিন্ন হাত ঘুরে তা চট্টগ্রামের একটি দোকানে পৌঁছায়, যার মালিক গ্রেপ্তার হেলাল।

 

পুলিশ বলছে, কীভাবে এই অস্ত্রটি মূল আসামিদের হাতে পৌঁছেছে, তা উদঘাটনের জন্য হেলালকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

 

এ ঘটনায় তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
 

সম্পর্কিত

হাদি হত্যাশহীদ ওসমান হাদিহাদি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।