বাংলাদেশ


শেরপুরে বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, উৎসবে মুখর গ্রামবাংলা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন, রবিবার

শেরপুরে বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, উৎসবে মুখর গ্রামবাংলা

ছবি: দূরবীন নিউজ


বাংলা নববর্ষ পয়লা বৈশাখকে ঘিরে শেরপুর জেলায় জমে উঠেছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। প্রতিবছরের মতো এবারও জেলার শহর-বন্দর থেকে শুরু করে গ্রাম-গঞ্জজুড়ে বসছে এসব মেলা, যেখানে বাঙালিয়ানায় সেজে উঠেছে পুরো জনপদ।

 

জানা গেছে, জেলার প্রায় শতাধিক গ্রাম ও হাটবাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। তবে শুধু বৈশাখ মাসেই নয়, চৈত্র মাসের শুরু থেকেই বিভিন্ন এলাকায় ছোট ছোট মেলা বসতে শুরু করে, যেগুলো স্থানীয়দের কাছে বৈশাখী মেলার অংশ হিসেবেই পরিচিত। চৈত্র সংক্রান্তিতেও কিছু স্থানে একদিনের বিশেষ মেলা অনুষ্ঠিত হয়।

 

মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান যেমন মুড়ি-মুড়কি, তিলের মোয়া, লাড়ু, পেঁয়াজু, গজা ও নারিকেলের তক্তি ক্রেতাদের আকর্ষণ করে। পাশাপাশি মাটির তৈরি তৈজসপত্র, খেলনা ও শোপিস নিয়ে বসেন মৃৎশিল্পীরা। তারা জানান, মেলা শুরুর ৭ থেকে ১৫ দিন আগেই এসব পণ্য বিক্রি শুরু হয় এবং পাইকাররা আগেভাগেই এসব সংগ্রহ করে নিয়ে যায়।

 

জেলার সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে বসা এসব মেলায় কেনাকাটার পাশাপাশি ঘোড়দৌড়, লাঠিখেলা, কুস্তি ও বাউল গানের আসর দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। আধুনিকতার প্রভাবে কোথাও কোথাও র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে।

 

এদিকে, বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়।


সম্পর্কিত

বাংলাদেশশেরপুরবৈশাখী মেলা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।