বাংলাদেশ


নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর অভিযান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর অভিযান

ছবি: দূরবীন নিউজ


দেশের বাজারে বহুজাতিক ও দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডের নকল ও অবৈধ পণ্যের বিস্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করছে, ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন।

 

এ প্রেক্ষাপটে সম্প্রতি রাজধানীর চাঁনখারপুল-সংলগ্ন চকবাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গ্রে চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে বাজারে প্রবেশ করা বিপুল পরিমাণ ‘নবরত্ন’ ব্র্যান্ডের পণ্য শনাক্ত করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য দেশে বৈধভাবে উৎপাদন করছে ইমামী বাংলাদেশ লিমিটেড। গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত এসব পণ্য তুলনামূলক কম মূল্যে বাজারে পাওয়া যায়। তবে ভোক্তাদের অনেকেই এ বিষয়ে অবগত নন, ফলে তারা সহজেই নকল বা অবৈধ পণ্যের ফাঁদে পড়ছেন।

 

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে তাদের ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা প্রমাণ না হওয়া পর্যন্ত এসব পণ্য বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এ ধরনের অভিযানের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বৈধ ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

 

তারা আরও জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে নকল ও অবৈধ পণ্যের প্রবাহ কমবে এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।


সম্পর্কিত

নকল পণ্যঅভিযানযৌথ অভিযান

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।