বাংলাদেশ


ঈদে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু: পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ঈদে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু: পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরুর ঘোষণা দিয়েছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এবারের ক্যাম্পেইনে ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনে গ্রাহকদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে।

 

ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার। এর আগে ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে সারা দেশে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এবারের সিজনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ ছাড়াও থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহার। ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলে এসব সুবিধা পাওয়া যাবে।

 

রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে বুধবার (৮ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিজন-২৪ এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ওয়ালটন এসির ব্র্যান্ড প্রতিনিধি জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত

বাংলাদেশওয়ালটন

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।