বাংলাদেশ


হাওরে ডুবে যাচ্ছে বোরো ধান, গবাদিপশুর খাদ্যে পরিণত কৃষকের স্বপ্ন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার

হাওরে ডুবে যাচ্ছে বোরো ধান, গবাদিপশুর খাদ্যে পরিণত কৃষকের স্বপ্ন

ছবি: দূরবীন নিউজ


সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় অপরিপক্ক বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কৃষকেরা বাধ্য হয়ে কোমর পর্যন্ত পানিতে নেমে কাঁচা ধান কেটে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করছেন।

 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দেখার হাওর এলাকায় দেখা গেছে, কৃষকরা পানির নিচ থেকে কাঁচা ধান কেটে নৌকায় তোলার কাজে ব্যস্ত। কয়েকদিন পর ঘরে তোলার কথা ছিল সেই ফসল, এখন তা পানির নিচে নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

 

হাওরের কৃষকরা জানালেন, জলাবদ্ধতার মূল কারণ হলো পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও স্লুইসগেটের অভাব। ইসলামপুর গ্রামের মকবুল মিয়া বলেন, “হাওরের পানি বের হওয়ার কোনো পথ নেই। অল্প বৃষ্টিতেই আধাপাকা ধান পানির নিচে চলে গেছে। যে ধান ঘরে তোলার কথা ছিল, এখন তা গরুর খাবার হিসেবে কাটতে হচ্ছে।”

 

রশিদ মিয়া আরও জানান, “অনেক জমিতে গলা সমান পানি জমে আছে। আরেকটু বৃষ্টি হলে পুরো ধান তলিয়ে যাবে। উপায় না পেয়ে কাঁচা ধান কাটছি, কিছু গরুর জন্য, কিছু সিদ্ধ করে চাল করার চেষ্টা করব।”

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ইতোমধ্যে প্রায় ৩ হাজার ১৮৯ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

 

কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক ফারুক আহমেদ বলেন, “এপ্রিলের মাঝামাঝি সময়ে হাওরে ধান কাটা শুরু হওয়ার কথা। কিন্তু জলাবদ্ধতায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী মৌসুমে সহায়তা দেওয়া হবে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে স্লুইসগেটসহ পরিকল্পিত বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওরগুলো পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


সম্পর্কিত

কৃষকসুনামগঞ্জ

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।