বাংলাদেশ


ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন, রবিবার

ভূমধ্যসাগরে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


ভূমধ্যসাগরে মানবিক বিপর্যয়ে নিহত সুনামগঞ্জের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (০৫ এপ্রিল) জেলার দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলার শোকাহত পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা ও উপহার সামগ্রী পৌঁছে দেন স্থানীয় সংসদ সদস্যরা।

 

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হকসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংসদ সদস্য কয়ছর আহমেদ জানান, জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি সবাইকে অবৈধ পথে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার ঝুঁকি না নেওয়ার জন্যও সতর্ক করেছেন। ইতিমধ্যে জড়িত দালালদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে।

 

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “অনউন্নত দেশ থেকে উন্নত দেশে যাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঝুঁকি নিতে বাধ্য করে। তবে আমরা চাই মানুষ যেন বৈধ পথে নিরাপদভাবে বিদেশে যেতে পারে। বর্তমান সরকার ৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে বৈধভাবে বিদেশ পাঠানোর লক্ষ্যে জি-টু-জি পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে কার্যক্রম শুরু করেছে।”

 

সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ জানান, জগন্নাথপুর, দিরাই ও দোয়ারাবাজার উপজেলার ১২ জন বাসিন্দা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করেন।

 

উল্লেখ্য, গত ২৮ মার্চ লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। এতে অন্তত ২২ জন অভিবাসী মারা যান, যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে এবং অনেকেই প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, পাচারকারীদের নির্দেশে মৃতদের মরদেহ সাগরে ফেলা হয়।


সম্পর্কিত

বাংলাদেশপ্রধানমন্ত্রীতারেক রহমান

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।