বাংলাদেশ
দ্বারে দ্বারে ভোটে ব্যস্ত প্রার্থীরা, জমে উঠেছে শেরপুর-৩ উপনির্বাচন

ছবি: সংগৃহীত
আসন্ন উপনির্বাচনকে ঘিরে শেরপুর-৩ আসন (শ্রীবরদী-ঝিনাইগাতী) এলাকায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইতে ব্যস্ত সময় পার করছেন।
জানা গেছে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে মো. মাহমুদুল হক রুবেল নেতৃত্বাধীন বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ চোখে পড়ছে।
মাহমুদুল হক রুবেল বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তিনি দাবি করেন, দলের নেতৃত্বে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানী ভাতা, কৃষিঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচির মতো নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অপরদিকে জামায়াত প্রার্থীও নীরবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন। তবে শুরুতে তুলনামূলক কম দৃশ্যমান থাকলেও বর্তমানে তারাও সরাসরি ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে ১৭টি ইউনিয়নে প্রতিদিন মিছিল-মিটিং অব্যাহত রয়েছে। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী হাট-বাজার, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক উন্নয়ন, কৃষির আধুনিকীকরণ ও কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরছেন তিনি।
এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও দুর্যোগকালীন কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন বিএনপি প্রার্থী।
উল্লেখ্য, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল-এর মৃত্যুজনিত কারণে গত ৩ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এই আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







