বাংলাদেশ
সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষায় বাঁধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

ছবি: দূরবীন নিউজ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা হাওরে ফসল রক্ষার উদ্দেশ্যে বাঁধ কাটা ও মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের কৃষকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রাম এলাকায় সংঘর্ষটি সংঘটিত হয়। এতে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজাপুর গ্রামের কৃষকেরা বনিয়ানদীর মুখে নির্মিত বাঁধ কেটে দেন, যা টগার হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। শনিবার দুপুরে পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি ও চকিয়াচাপুর এবং জয়শ্রী ইউনিয়নের লক্ষণখলা গ্রামের কৃষকরা বাঁধটি মেরামত করতে গেলে রাজাপুর গ্রামের কৃষকেরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বালিজুড়ি গ্রামের কিছু লোক এই বাঁধটি দিয়ে উজানের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করেছে। এতে পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নের কৃষকরা সমস্যায় পড়েছেন। বাঁধটি কেটে দিলে টগার হাওরে পানি বেড়ে যেতে পারে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, অনিয়মতান্ত্রিকভাবে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু দুস্কৃতিকারী শতশত কৃষকের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন কাজ করেছেন।
টগার হাওপাড়ের কৃষকরা বলেন, টগার হাওরের ক্ষতি ইতিমধ্যেই বেশি এবং বালিজুড়ি গ্রামের বাঁধ কেটে দিলে আরও ক্ষতি হবে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, যে বাঁধটি কেটে দেওয়া হয়েছে তা পাউবোর নয়, বরং কৃষকেরা চাষাবাদের সুবিধার জন্য নির্মাণ করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, কমিটির সিদ্ধান্ত আসার আগেই বাঁধ কেটে দেওয়া উচিত হয়নি এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে হাওরে পানি প্রবাহ ও ফসলের ক্ষতি রোধ করতে প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষ সজাগ থাকছেন।
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







