বাংলাদেশ


বাংলাদেশের ৬ জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারাপারের অনুমতি দিল ইরান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন, বুধবার

বাংলাদেশের ৬ জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালি পারাপারের অনুমতি দিল ইরান

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানিয়েছেন।

 

বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তেহরান এই জাহাজগুলোকে পারাপারের অনুমোদন দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিষয়টি অনুমোদন করেছে বলেও জানান তিনি।

 

রাষ্ট্রদূত বলেন, জাহাজগুলোর বিস্তারিত তথ্য (স্পেসিফিকেশন) আগে পুরোপুরি পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা নেই এবং এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে ইরান।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ইরান গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানিসংকটে না পড়ে, সে বিষয়ে তেহরান সচেতন রয়েছে।

 

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফিরেছেন। অবশিষ্ট বাংলাদেশিরাও ফিরতে চাইলে তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

 

এদিকে, চলমান সংঘাত প্রসঙ্গে তিনি দাবি করেন, ইরান যুদ্ধ শুরু করেনি; বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই সংঘাতের সূচনা করেছে। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন।

 

ওমানে চলমান শান্তি আলোচনা প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, সমাধানের পথ খোঁজা হচ্ছিল, তবে সেই প্রক্রিয়ার মধ্যেই যুদ্ধ শুরু হয় এবং ইরান আত্মরক্ষার জন্য এতে জড়িয়ে পড়ে।


সম্পর্কিত

বাংলাদেশইরানহরমুজ প্রণালি

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।