বাংলাদেশ
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে যোগদান, অপসারণের দাবিতে ক্ষোভ

ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক শরীফ হাসানকে কুড়িগ্রামে বদলি করার পর জেলাজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে তাকে অপসারণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও গ্রাহকরা।
স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, শরীফ হাসানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, স্বজনপ্রীতির মাধ্যমে উচ্চ অঙ্কের ঋণ প্রদান, ঋণ সুবিধার বিপরীতে উৎকোচ গ্রহণ এবং প্রভাব খাটিয়ে জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তদন্ত শেষে তাকে প্রথমে ওএসডি করা হয় এবং পরে কুড়িগ্রাম জেলার ডিজিএম কার্যালয়ে বদলি করা হয়।
গত ২৯ মার্চ তিনি কুড়িগ্রামে যোগদান করার পর থেকেই বিষয়টি নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযোগ থাকা কর্মকর্তাকে কুড়িগ্রামে দায়িত্ব দেওয়ায় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
কুড়িগ্রামের গ্রীন ভিলেজ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এম. রশীদ আলী বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শরীফ হাসান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এমন কর্মকর্তাকে তারা জেলায় দেখতে চান না এবং দ্রুত অপসারণের দাবি জানান।
এ ছাড়া স্থানীয় সমাজকর্মী ও ব্যাংক গ্রাহকরাও একই দাবি জানিয়ে বলেন, কুড়িগ্রাম একটি শান্তিপ্রিয় জেলা; এখানে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তার স্থান নেই।
তবে অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শরীফ হাসান। অন্যদিকে কুড়িগ্রাম শাখার ডিজিএম মো. মামুনুর রশিদ হেলালী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা সম্প্রতি যোগদান করেছেন এবং তার পূর্ণাঙ্গ নথি এখনো হাতে আসেনি। বিষয়টি যাচাই না করে মন্তব্য করা সম্ভব নয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বাংলাদেশ ব্যাংক বরাবর স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা
অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক
বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস
টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা
চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।







