বাংলাদেশ


কালীগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত একাধিক যাত্রী


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:৩১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার

কালীগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত একাধিক যাত্রী

ছবি: সংগৃহীত


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী বারবাজার ইউনিয়নের বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বারবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

 

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পর্কিত

বাংলাদেশকালীগঞ্জসড়ক দূঘটনা

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা, অনলাইন ট্রাভেল খাতে আস্থার সংকটের শঙ্কা

অনলাইনভিত্তিক ট্রাভেল সেবা প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিমানের টিকিটের নামে গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ গ্রহণের পর বহু ক্ষেত্রে টিকিট সরবরাহ না করার অভিযোগের প্রেক্ষাপটে এ মামলা করা হয়েছে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, ঘটনাটি দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাতের প্রতি গ্রাহকদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দেশের সড়কে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল, উদযাপিত হলো নতুন মাইলফলক

বাংলাদেশে কার্যক্রম শুরুর পর দেশের সড়কে ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) সরবরাহের মাইলফলক অর্জন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। ২০২৪ সালের ৩ মার্চ ফ্ল্যাগশিপ ইলেকট্রিক সেডান ‘বিওয়াইডি সিল’-এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন মডেলের এনইভি বাজারে এনে ক্রেতাদের চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

রাজধানীসহ কয়েকটি বিভাগে কমতে পারে বৃষ্টির তীব্রতা, বৃহস্পতিবার থেকে আবার বাড়ার আভাস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি পুরোপুরি থেমে যাবে না। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টির প্রবণতা কমতে পারে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হয়ে বৃষ্টিপাত বাড়তে পারে।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, ৩ হাজার পরিবারে ত্রাণ ও ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা

চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাসহ তিন পার্বত্য জেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।