বাংলাদেশ
নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৬ শিশু

ছবি: দূরবীন নিউজ
নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ছয়জন শিশু ভর্তি হয়েছে। সোমবার (দুপুর পর্যন্ত) চারজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। সেখানে আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্ত শিশুদের অভিভাবকেরা জানান, জ্বর, শরীরে র্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে। এতে শিশুদের খাবার গ্রহণ কমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে।
সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. রায়হান খান বলেন, বর্তমানে ভর্তি চারজন শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছে। হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালের অক্সিজেন সরবরাহ লাইনে কিছু সমস্যা থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তবে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বরের সঙ্গে শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র সাব্বির
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
ঢাকায় মাদক যায় কীভাবে, প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারীর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সীমান্ত হত্যা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি প্রশ্ন তুলেছেন, “ঢাকায় মাদক যায় কীভাবে?”

কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন খামার ও পশুর হাটে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমধর্মী নামের পশু ঘিরে তৈরি হয়েছে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিশাল আকৃতির মহিষ।

যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।








